শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন করবো কি না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের ওপর গুরুদায়িত্ব এসেছে। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘মওলানা ভাসানী সেতু’র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং রাজনীতিকে জনগণের কল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ বাংলাদেশের সরকারের (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)-এর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে। এর ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। দুই লেনবিশিষ্ট এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুর প্রস্থ ৯.৬০ মিটার এবং মোট স্প্যান ৩১টি। সেতু সংলগ্ন উন্নত রোড নেটওয়ার্ক শিক্ষার, স্বাস্থ্যসেবার ও কর্মসংস্থানের উন্নয়নে সহায়তা করবে।

এ ছাড়া, কৃষিজাত ও শিল্প পণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নতুন এই পরিবহন করিডোরের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী স্থলবন্দরের দূরত্ব ৪০–৬০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে। ফলে এটি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ভোরের আকাশ/এসএইচ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ানির্বাচনতিস্তা প্রকল্প

শেয়ার করুন: