গণঅধিকার পরিষদের লালমনিরহাট জেলা কমিটি অনুমোদন

গণঅধিকার পরিষদের (জিওপি) লালমনিরহাট জেলা শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দলটির কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদিত আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মুহাম্মদ বাবেল আকতার শীষকে। সহ-সভাপতি করা হয়েছে মো. আসাদুজ্জামান আসাদ ও মো. রবিউল ইসলাম রবিনকে।
সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল জলিলকে। যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মমতাজ উদ্দীন, অর্থ সম্পাদক মো. শাহজাহান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজাদ মাহমুদ এবং গণমাধ্যম সম্পাদক করা হয়েছে মো. জয়নাল আবেদীনকে।
কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরে অনুমোদিত নবগঠিত এ কমিটির মাধ্যমে লালমনিরহাট জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা