গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থানের ৫ ও ৬ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ৫ আগস্ট উপজেলা পর্যায়ে আনন্দ র্যালী, ৬ আগষ্ট জেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ র্যালী অনুষ্ঠিত হবে।
তাছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপকর্মের বিষয়ে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.এস এফ রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী সহ বিভিন্ন উপজেলার আহবায়ক কমিটির সদস্য সহ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ভোরের আকাশ/জাআ