নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সাগর হোসেন (সাগর) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মহানগর নিচপাড়া এলাকায় চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় । এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী সাগর হোসেনের মৃত্যু হয়। নিহত সাগর হোসেন উপজেলার দেলুয়াবাড়ি বাজারের পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান মিঠু টেলিকমের স্বত্বাধিকারী মিঠুর ছোট ভাই।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/সু.পা