শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

কুলাউড়ায় প্রবাসীর ঘরে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের পরিবারে একসঙ্গে চার নবজাতকের আগমনে আনন্দের বন্যা বইছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। বর্তমানে মা ও চার নবজাতক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও চার নবজাতক সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন

প্রকৃতির কাছ থেকেই শিশুরা বাস্তব শিক্ষা পাবে: শিক্ষামন্ত্রী

প্রবাসী সাইদুল ইসলাম রিজন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে চার কন্যাসন্তানের মুখ দেখতে পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা।

এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হিংগাজিয়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা নবজাতকদের খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: