শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেয়র ডা. শাহাদাতের ঘোষণা: বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ৬:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চসিক সভাকক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন
চসিক সভাকক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষার আগেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং নালা-খালের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

বুধবার (২১ মে) নগরের টাইগারপাসে চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগসমূহের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন মেয়র। সভায় জলাবদ্ধতা, নালা-খালের বেষ্টনী ও স্ল্যাব নির্মাণ নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

মেয়র বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ম্যানহোলের ঢাকনা সুনিশ্চিত করতে হবে। লোহার ঢাকনা চুরি হওয়ার ঘটনা ঘটছে, তাই বিকল্প উপাদানে টেকসই ঢাকনা তৈরির পথ খুঁজতে হবে।”

তিনি আরও বলেন, “যেসব নালা ও খালে র‍্যালিং নেই, সেগুলোতে দ্রুত র‍্যালিং স্থাপন করতে হবে, যাতে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।”

বহদ্দারহাট, চকবাজার ও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল খননের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, “এই খালটির খনন কাজ শেষ হলে আশপাশের এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।”

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।  

ভোরের আকাশ/জাআ

চট্টগ্রাম

শেয়ার করুন: