শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ভাতিজিকে হত্যা করল চাচা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রামুতে ভাবির কাছে মাদকের টাকা না পেয়ে ৩ বছরের ভাতিজি ফাতেমা বেগমকে কুপিয়ে হত্যা করেছে চাচা নুরুল হাকিম। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা শিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নিহত ফাতেমা বেগম একই এলাকার নুরুল আজিমের মেয়ে।

নিহত ফাতেমা বেগম একই এলাকার নুরুল আজিমের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আরিফ হোসাইন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন বলেন, ওই শিশুর আপন চাচা নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের টাকার জন্য ভাই-ভাবিকে প্রতিনিয়ত বিরক্ত করতেন। গতকাল রাতেও নুরুল হাকিম ভাবির কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভাবির সাথে তর্কাতর্কি শুরু করেন।

একপর্যায়ে ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করলে ভাবি দৌঁড়ে পালিয়ে গেলেও ভাতিজি ফাতেমাকে সামনে পেয়ে তার মাথায় কোপ দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 
ভোরের আকাশ/তা.কা 

শিশুমরদেহকক্সবাজারকুপিয়ে হত্যাউদ্ধার

শেয়ার করুন: