শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা রোপণ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিএনপির  চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে গোমনাতী ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে আলসিয়া বাজার সড়কের দুই পাশে প্রায় ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী মো. মামুন উর রশিদ, ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিজ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তহিদুর রহমান বুলবুল এবং গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইছুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে স্থানীয় জনগণও দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

আরও পড়ুন

গোপালগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/ র.ই

 

গাছের চারা রোপণমো. মামুন উর রশিদ

শেয়ার করুন: