শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁয় কারা হেফাজতে থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন । নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়। তাঁকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নবাব বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যুর খবর শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র এখনো পাননি বলে জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: