কটিয়াদীতে খাল খনন ও রাস্তার উদ্বোধন করেন এড. জালাল উদ্দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে খাল খনন ও রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
সোমবার(১৩ এপ্রিল) কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে হেরিং বোন বন্ড করণ রাস্তা এবং আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে হেরিং বোন বোন্ড করণ রাস্তা ও বনগ্রামের কুরহানীর বিলের খাল হতে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।।
ভোরের আকাশ/এনউব