শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

দিনাজপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুরের ১৩টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ঘণ্টাব্যাপী মানববন্ধন। পল্লী সঞ্চয় ব্যাংক, একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক, যা ২০১৪ সালের “পল্লী সঞ্চয় ব্যাংক আইন” অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।

সাবেক “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের ধারাবাহিকতায় এই ব্যাংকটি গঠিত হয়েছিল। এই ব্যাংকটি বর্তমানে ৪৯২ টি উপজেলায় ক্ষুদ্র-ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটিতে প্রায় ১১ হাজার জনবল কর্মরত রয়েছে। বৃহৎ জনবলের মধ্যে রয়েছে পদের নাম পরিবর্তন এবং পদোন্নতি না পাওয়ার হতাশ, এর ফলে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না।

একই পদে চাকরি শুরু করে দীর্ঘকাল তারা একই পদে রয়েছে। যার ফলে কর্মস্পৃহা দিন দিন কমে যাচ্ছে, এতে ব্যাংকটি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ দিনের পদের নাম পরিবর্তন এবং পদোন্নতির চাওয়ার আলোকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ১২৩ তম বোর্ড সভায় নাম পরিবর্তন করে ১৩-১১-২০২৪ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করেন এবং জনবল কাঠামো ঠিক রেখে পদোন্নতির লক্ষ্যে ১৩৯ তম বোর্ডে সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) ১৮-০৯-২০২৫ তারিখে  আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করেন।

আরও পড়ুন

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন করায় জরিমানা

দীর্ঘ দিন ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সাংগঠনিক কাঠামো নিয়ে বারবার মিটিং করা হলেও আজও সেই সাংগঠনিক কাঠামো অনুমোদন হয়নি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুদৃষ্টি কামনা করে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ গতকাল ০৪ ঠা নভেম্বর বুধবার ব্যাংকটির সকল শাখা এবং জেলা ও উপজেলা  কার্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি সফলভাবে পালন অনুষ্ঠিত হয় । দিনাজপুর জেলার ১৩ শাখাতে সকল কর্মচারী/কর্মকর্তারা মানববন্ধন করে।

এসময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক দিনাজপুর জেলা সিবিএ এর সভাপতি শাকিল হোসেন এবং জেলা সিবিএ এর সেক্রেটারি মোকাম্মেল চৌধুরী এর নেতৃত্ব দিনাজপুর জেলার ১৩ টি শাখাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে সফলভাবে মানব বন্ধন পালিত হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: