শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৭টি গরু চুরি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে একটি গোয়ালঘরের তালা ভেঙে প্রায় ৬ লাখ টাকার বেশি মূল্যের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) দিবাগত গভীর রাতে গ্রামের বাসিন্দা হাদিয়ার শেখের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা ৭টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে গরুগুলো না দেখে বিষয়টি জানতে পারেন।

আরও পড়ুন

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে যা যা করতে হবে

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/জেআ

নড়াইল

শেয়ার করুন: