শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী বাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী বাজার থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাজারের বরকত মিয়ার মাংসের দোকানের চৌকির উপর ওই বৃদ্ধের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, বৃদ্ধের কোনো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

পরিচয় শনাক্ত না হলে নিয়মানুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সহায়তা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

বৃদ্ধের মরদেহব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: