শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

কেকেবিএইউতে স্প্রিং সেমিস্টারের ভর্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কেকেবিএইউতে স্প্রিং সেমিস্টারের ভর্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
কেকেবিএইউতে স্প্রিং সেমিস্টারের ভর্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  সকাল ১১:০০ টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৭ সেমিস্টারে ভর্তি মেলার উদ্বোধন করা হয়। 

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে তার শিক্ষার গুণগত মান, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার সক্ষমতার ওপর।

কেকেবিএইউ এসব লক্ষ্য সামনে রেখে শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে কেকেবিএইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভর্তি মেলার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

উক্ত মেলার উদ্বোধনকালে রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিশ্ববিদ্যালয়ে যেসমস্ত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ)। 

উল্লেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই ভর্তি মেলার মাধ্যমে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তি হতে পারবেন। এছাড়া কর্মরতদের জন্য বৃহস্পতি, শুক্র ও শনিবার বৈকালিক ও সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা রয়েছে।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: