শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুরে বইছে মৃদু শৈত্য প্রবাহ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

 হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বিকেল থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশার বৃষ্টি ঝরছে।  ঘন কুয়াশায় যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।  দিনাজপুর জেলা এখন কুয়াশার চাদরে ঢাকা। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শীতের এই তীব্রতা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।  

৪ জানুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা খেটে খাওয়া মানুষের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে।  শীতের তীব্রতা একটুও কমেনি। শীতে নিম্ন আয়ের মানুষদের কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরো বেড়ে যায়। রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ দুর্ভোগ বেড়েছে। গরম কাপড়ের অভাবে তারা কষ্ট পাচ্ছে। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, দিনাজপুর শিশু হাসপাতালগুলিতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। নিউমোনিয়া, ব্রংকাইটিস, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষ। এদিকে নদীর চরাঞ্চলের মানুষ অত্যধিক শীতে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে।

ভোরের আকাশ/র.ই


 

 

শীতজনিত রোগদিনাজপুরদিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

শেয়ার করুন: