শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির অভিনন্দন

ডিএসইর নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিএসইর নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির
ডিএসইর নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর স্বাধীন পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র  ইনফ্যান্ট্রি ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। 

দেশের প্রধান শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নিয়োগ প্রাপ্তিতে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতি এবং ফুলবাড়ীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও গভীর অভিনন্দন জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির রংপুর ক্যাডেট কলেজের ১৪ তম ইনটেকের একজন গর্বিত প্রাক্তন ক্যাডেট। তিনি বর্তমানে সরাসরি সেনাসদর দপ্তরের নিয়ন্ত্রিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ৪৬ স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। 

এর আগে তিনি সেনা সদর দপ্তরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি একজন উচ্চশিক্ষিত (এমফিল) ও চৌকস সামরিক কর্মকর্তা।  তিনি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মর্যাদাপূর্ণ উচ্চতর কৌশলগত ও পেশাদার  সামরিক কোর্স (গ্রাজুয়েশন) সম্পূর্ণ করেন। 

এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত প্রশিক্ষণে পেশাগত প্রয়োজনে  বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন।  তাঁর মেধা, সততা ও বর্ণাঢ্য কর্মজীবন আগে থেকেই ফুলবাড়ীবাসীকে গর্বিত করেছে, আর ডিএসই’র স্বাধীন পরিচালক হিসেবে তাঁর এই নতুন অন্তর্ভুক্তি সেই গৌরবে নতুন মাত্রা যোগ করল।

এক অভিনন্দন বার্তায় ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির নেতৃবৃন্দ এবং ফুলবাড়ীর সুধীজন গভীর আনন্দ প্রকাশ করে বলেন, "ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির আমাদের ফুলবাড়ী উপজেলার অহংকার। 

সামরিক বাহিনীতে দেশমাতৃকার সেবায় তাঁর অবদান যেমন অনস্বীকার্য, তেমনি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাধীন পরিচালক হিসেবেও তিনি তাঁর মেধা, পেশাদারিত্ব ও দূরদর্শিতার স্বাক্ষর রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর এই মূল্যায়ন ফুলবাড়ী তথা সমগ্র দিনাজপুর জেলার সম্মান আরও বৃদ্ধি করেছে।"

নেতৃবৃন্দ ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বাধীন পরিচালক হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: