শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মহম্মদ আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেরাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, পৌর জামাত নেতা হাসান হাবিব সাংবাদিক রাতুল মন্ডল, টিপু সুলতান প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ প্রশাসন। তাছাড়া শ্রীপুরে মাদকের ভয়াবহতা রুখতে থানা পুলিশকে বিশেষ অভিযান পরিচালনার দাবী জানান।
ভোরের আকাশ/মো.আ.