শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক নারী আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত চারজন এবং মাদক মামলার একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মারিড়য়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে কেরামত আলী, নওদুলী মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা, জামগ্রামের গোলাম মহিউদ্দীনের ছেলে লতিফুল কবির এবং বলরাম চক চৌধুরীপাড়ার ওসমান সরকারের ছেলে ওয়াজ করুনি। তাদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।

এছাড়া মঙ্গলবার দুপুরে পৃথক অভিযানে উপজেলার ভরতেতুলিয়া গ্রাম থেকে মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিশি খাতুনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রাজি আলীর স্ত্রী।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত সকলকেই মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.
 

আসামি গ্রেপ্তারনওগাঁপুলিশ

শেয়ার করুন: