শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসএকটি অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে।

তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ী মসজিদ রোড, চান্দরা রোড, এবং গাছা নুর এ আকসা মসজিদ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ওইসব এলাকার মোট ৩৩০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালীন সময়ে তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল বিক্রয় নঅফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, জরুরী শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো: আজগর আলী, সহকারি প্রকৌশলী রাকিব হাসান, মো: সাবিনুর রহমান ও সোহেল আহমেদ, সহকারী ব্যবস্থাপক মোঃ সোহেল রানা, সহকারি কারিগরি কর্মকর্তা সুশান্ত হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

 

গাজীপুর সদরগ্যাস সংযোগ বিচ্ছিন্নগাজীপুর

শেয়ার করুন: