শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের ধানবান্ধি মরহুম মির্জা মোরাদুজ্জামানের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। এতে সভাপতিত্ব করেন মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ডা. এম. এ. লতিফ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক রতন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আসলাম উদ্দীন, সহপ্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং থানা বিএনপি নেতা আবু কায়েস ভুইয়া কর্ণেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার। দোয়া পরিচালনা করেন বিএল স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল। তিনি বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা, দীর্ঘ জীবন এবং জাতির জন্য তাঁর অবদানের ধারাবাহিকতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দোয়া শেষে সাংবাদিকদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নন, তিনি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আজ তাঁর অসুস্থতায় পুরো জাতি উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর দরবারে একসাথে দোয়া করেছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন। জনগণের অধিকার ও মুক্তির সংগ্রামে তিনি আবারও শক্তভাবে নেতৃত্ব দেবেন, এটাই আমাদের বিশ্বাস।

ভোরের আকাশ/জাআ

খালেদা জিয়াদোয়া মাহফিলসিরাজগঞ্জ

শেয়ার করুন: