খালেদা জিয়ার জন্মদিনে টঙ্গীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট ) সকালে চেরাগআলী এলাকায় বেপারী বাড়িতে টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র উদ্যোগে এ আয়োজন করা হয়।
গাজীপুর ৬ আসেনর মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
ভোরের আকাশ/হ.র