শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের

ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি দল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত অর্থনীতি বিষয়ক উৎসব ‘ইকোনোব্রিয়াম ৫.০’-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।

গত ২৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এ উৎসবের প্রতিপাদ্য ছিল ‘ক্লাইমেট, এনার্জি অ্যান্ড ইকোনমি: ডেভেলপিং অ্যাকশনেবল স্ট্র্যাটেজিস ফর বাংলাদেশ’। জলবায়ু, জ্বালানি ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর কৌশল উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাঁদের গবেষণা, বিশ্লেষণ ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন।

বিজয়ী দলের সদস্যরা হলেন সুমাইয়া ইয়াসমিন, শরিফা তাসফিয়া মিল্লাত এবং জান্নাতুল নাঈম। তাঁরা তিনজনই প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

এ অর্জনে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, গবেষণা ও কর্মক্ষেত্রে আরও সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক উল্লেখ করে শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম ও অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমাজবিজ্ঞান অনুষদের এসিস্ট্যান্ট ডিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত এবং বিভাগের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানান। তাঁরা এ সাফল্য শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও আগ্রহী হতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: