শ্রীপুরে পুকুরে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

গাজীপুরের শ্রীপুরের মাধখলা গ্রামের গভীর জঙ্গলে একটি পুকুরে অজ্ঞাত ব্যক্তির (৪০) মরদেহ ভাসছিলো। খবর পেয়ে আজ দুপুরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে আশ পাশের লোকজন ওই গ্রামে গজারি বনে জনৈক শরিফের মালিকানাধিন পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, ওই গ্রামের গভির বনের ভেতর একটি পুকুরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে দুই তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্ত করতে পিবিআই ও সিআইডি'র দল ঘটনাস্থলে আসতেছে। এবিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন
ভোরের আকাশ/তা.কা