শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিতে ঘুমাতে চাই স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। 

সোমবার (৩০ মার্চ) বিকেলে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আত্মহত্যার চেষ্টার আগে খাদিজা মল্লিক সীমু তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, সেখানে তিনি লিখেছেন: আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই খাদিজা হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার বিকেলে সেখানে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) রাখা হয়েছে। তবে তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। 

শিবলী সাদিকের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। ২০১১ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে পারিবারিক বনিবনা না হওয়ায় সালমার সাথে তার বিচ্ছেদ ঘটে। ২০১৯ সালের ৮ জুন পারিবারিকভাবে খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন শিবলী সাদিক।

খাদিজার পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে ফেসবুক স্ট্যাটাসে বিয়ের পর থেকেই জুলুম ও অন্যায় সহ্য করার যে অভিযোগ তিনি তুলেছেন, তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

আত্মহত্যার চেষ্টাশিবলী সাদিক

শেয়ার করুন: