শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার
খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ছয়টি ইউনিয়নের ২,৬০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

প্রতি কৃষককে ৩৩ শতক জমির জন্য ৫ কেজি উফশী জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ ও ০৬ টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।

উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে প্রণোদনার এই সহায়তা চাষাবাদে আগ্রহ ও উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/আজাসা

বিনামূল্যেকৃষক

শেয়ার করুন: