শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মিরাজ হোসেন (৯) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দ’স্যুনারায়নপুর গ্রামের শীতলক্ষ্যা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই গ্রামের বাসিন্দা মিলন হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, সকালে মিরাজ তার কয়েকজন বন্ধুর সঙ্গে মাদরাসা মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে সে নদীতে নামে। সাঁতার না জানায় সে দ্রুত পানিতে তলিয়ে যায়।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, খেলার সময় ফুটবল নদীতে পড়ে গেলে তা তুলতে গিয়ে শিশুটি পানিতে নামে। সাঁতার না জানায় সে দ্রুত তলিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

কাপাসিয়া

শেয়ার করুন: