শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা অমান্য করেই হিজলা-মেহেন্দিগঞ্জে চলছে অবৈধ বালু উত্তোলন

বরিশাল পতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চলছে অবাধে অবৈধ বালু উত্তোলন। বিগত সরকারের পতনের পরও থামেনি বালুখেকোদের দাপট। অভিযোগ উঠেছে, আওয়ামী দোসররা বর্তমান পরিবেশেও স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশে রাতের আঁধারে এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে যেমন চরম নদী ভাঙনে বিলীন হচ্ছে দুই উপজেলার বেশ কয়েকটি গ্রাম, অন্যদিকে সরকার হারাচ্ছে বিশাল অংকের রাজস্ব।

স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেঘনা নদীর ৮৮ নম্বর পোমা, ৩৫ নম্বর সৈয়দখালী সাওড়া এবং ৯১ নম্বর অনোলিয়া মৌজাসহ বিভিন্ন দাগের বালুমহাল থেকে বালু উত্তোলনের ওপর মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আইন ও আদালতের তোয়াক্কা না করে প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু করে পরদিন সকাল ৯টা পর্যন্ত একটানা চলে বালু তোলার উৎসব। নদী খুঁড়ে বালু নিতে প্রতিদিন শতাধিক ড্রেজার বসানো হলেও স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বহাল

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, এই অবৈধ বালু উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।

পরিবেশবিদদের মতে, মেঘনা নদী থেকে এভাবে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে অচিরেই হিজলা ও মেহেন্দিগঞ্জের মানচিত্র থেকে কয়েকটি গ্রাম চিরতরে হারিয়ে যাবে। বাস্তুচ্যুত হবে হাজারো পরিবার। পরিবেশ ও জনপদ বাঁচাতে দ্রুত এসব অবৈধ বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে এই বিপর্যয় রুখতে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

বরিশালঅবৈধভাবে বালু উত্তোলন

শেয়ার করুন: