শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, ‘বাবুল হোসেন কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়।  হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’

ওসি জানান, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন তিনি।  গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

ভোরের আকাশ/জাআ

মৃত্যু,কারাগারমানিকগঞ্জ

শেয়ার করুন: