শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারসহ ৩ জন আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) সকালে জামালপুর ৩৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ( ২ জুন ) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিওপি ও রৌমারীর ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধারসহ তিন জনকে আটক করেন।

আটককৃতরা হলেন দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮) , উঠানোর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেল মিনাল মিয়া (২৫) ও বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্তবর্তী ধানুয়া কামালপুরে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেন।

আরও পড়ুন

গাইবান্ধায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটর সাইকেল আরোহী

একই রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা  ৫৯ বোতল মদ উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায় নি।
এঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

ভোরের আকাশ/এনউব

আটক

শেয়ার করুন: