শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ( ১১ আগস্ট) তাকে জামালপুর আদালতে পাঠানো  হয়েছে। 

সোমবার  (১০ আগষ্ট)  দিবাগত রাতে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ  উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে ২৮ বছর বয়সী মাদক ব্যবসায়ী মৌসুমিকে আটক করা হয়। তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।

আটককৃত মৌসুমি বালিজুড়ী বাজারের আল আমিনের স্ত্রী। তার নানার বাড়ি বালিজুড়ী পশ্চিমপাড়ায়। সেখানেই স্বামীর সাথে সে বসবাস করে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় মাদক কেনাবেচা করছিলেন। পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

আরও পড়ুন

সারিয়াকান্দিতে সোলার প্রকল্পের খুঁটি এখন পৌরসভার বেড়ায়

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় বলেন, আটকের পর মৌসুমির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।  আজ মঙ্গলবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/রই 

স্নেহাশিস রায়

শেয়ার করুন: