শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম আইবিডব্লিউএফ’র সভা অনুষ্ঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম আইবিডব্লিউএফ’র সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম আইবিডব্লিউএফ’র সভা অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রৈ-মাসিক সভা শনিবার (২৮জুন) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সৌদি-বাংলা রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়।  আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, এ সংগঠনের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক। প্রধান বক্তা ছিলেন, এ সংগঠনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা শাহজাহান মহিউদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি ছৈয়দ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, সংগঠনের দক্ষিণ জেলার সহ সভাপতি আবুল কালাম আযাদ চৌধুরী, ফজলুল হক আযাদ, ফরিদুল আলম, মোহাম্মদ ইলিয়াস, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী দিদারুল আলম, সরওয়ার কামাল, ইরান চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নওরিন ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক, জেলা সদস্য মো.জোনায়েদ, তৌহিদুল ইসলাম, সাতকানিয়া উপজেলার সহ সভাপতি মো.মোর্শেদ, প্রচার সম্পাদক মো.মহিউদ্দিন, মো.দেলোয়ার ও মো.ছগির, মো.বদিউল আলম প্রমুখ।

সভায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা, ষান্মাসিক রিপোর্ট পেশ, আয়-ব্যয় এর হিসাব উপস্থাপন, ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সার্কুলার অনুযায়ী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

ভোরের আকাশ/আজাসা

সভাচট্টগ্রাম

শেয়ার করুন: