শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৭ বছরে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না

তারেক রহমান শিগগিরই দেশের মাটিতে রাজনীতির হাল ধরবেন: আলাল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও যুবদলের সাবেক সফল সভাপতি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশের মাটিতে এসে রাজনীতির হাল ধরবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গত ১৭ বছরে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত করা হয়েছে। এর বিরুদ্ধে বিএনপি এখনো ঐক্যবদ্ধ। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করবো।

তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, বরিশালের মানুষ একটি ঐতিহাসিক বিপ্লবের অন্তর্ভূক্ত। ১৯৬৯ সালে বরিশাল জেলার বানাড়িপাড়া উপজেলার স্বরূপকাঠি পেয়ারা বাগান এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজ সিকদারই প্রথম সশস্ত্র মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু করেছিলেন। এটা ছিল তার ঐতিহাসিক বিপ্লবের ইতিহাস। তারপরের ইতিহাস কম বেশি আপনারা জানেন।

বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, আমরা চাইব- ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ অ্যাকাউন্টেবল গভর্মেন্ট (দায়বদ্ধ সরকার) না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩০০ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে।  

তিনি বলেন, যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্বতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ-সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে; যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক অরুপ তালুকদারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

ভোরের আকাশ/এসএইচ

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালবরিশালবিএনপি

শেয়ার করুন: