শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

আশুলিয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকার আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাও করা হয়। শনিবার (১৫ আগস্ট) বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মন্ডলের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবদান বিএনপির নেতাকর্মীসহ দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে আমরা কোনো ধরনের উৎসব না করে বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছি। মহান আল্লাহ যেন তাঁদের সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

আরও পড়ুন

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

দেলোয়ার হোসেন সরকার বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বাবুল সরকার, মো. জাহিদুল ইসলাম, হকার্স কল্যাণ সমিতির সভাপতি আবু সাইমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

খালেদা জিয়ার ৮২তম

শেয়ার করুন: