খুলনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারী সাগর গ্রেফতার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার (৫ এপ্রিল) রাত ১০.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারী সাগরকে গ্রেফতার করে।
খুলনা সদর থানাধীন দক্ষিন টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সাগর হাওলাদার (৩৩), পিতা-মৃত: শামীম হাওলাদার, সাং-দক্ষিণ টুটপাড়া জোড়াকল বাজার, থানা-খুলনা সদর, খুলনাকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মাদক কারবারি সাগর হাওলাদার এর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদকের মামলা রয়েছে।
ভোরের আকাশ/এনউব