শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধা বৃত্তি পরীক্ষার নামে কুফরি-বেদআত পরিকল্পিতভাবে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দেয়ার অভিযোগে হাইস্কুল প্রধান শেখ সাদী'র বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) জুম্মাবাদ উপজেলার অরুয়াইল বাজারে "অরুয়াইল-পাকশিমুলের সকল ধর্মপ্রাণ মুসলমান" ব্যানারে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে অরুয়াইল বাজার এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুয়াইল আব্দুর সাত্তার ডিগ্রী কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ওলামা এবং ছাত্ররা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সরাইল উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ নেতৃত্বে অংশ নেন অরুয়াইল বাজার জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহবায়ক হাজ্বী আজিজ, হাজ্বী বাবুল মিয়া, মাওলানা মোশারফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া, আব্দুল আজিজ প্রমূখ।

বক্তারা বলেন, ঈমান ও ধর্মের বিরুদ্ধে যে কথা বলবে তাকে ছাড় দেয়া হবে না। একজন নাস্তিকের বিচার যদি জনসম্মুখে না করা হয় পরবর্তীতে আরো নাস্তিকের জন্ম ও উত্থান হতে থাকবে।

তাদের দাবি, মেধা বৃত্তি পরীক্ষা'র নামে কুফরি-বেদআত বই পরিকল্পিতভাবে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, আমরা চাই অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীকে স্কুল থেকে অপসারণ করা হোক এবং কুফরি-বেদআত বইগুলো পুড়িয়ে দেয়া হোক। পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: