শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

খুবিতে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। 

সোমবার (৩০ মার্চ)  বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভার শুরুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল-আওয়াল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানানো হয়। 

সভায় প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে মাইগ্রেশন প্রক্রিয়া, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়নসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে প্রায় ৭০০ কোটি টাকার একটি ডিপিপি ইতোমধ্যে সবুজ পাতায় যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। 

উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা চলছে। উপাচার্য সরকারের নির্দেশনার আলোকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস সময় অনুসরণ এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। এসময় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত), বিভিন্ন দপ্তরের পরিচালক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

ভোরের আকাশ/ র.ই

 

মতবিনিময় সভাড. মো. আব্দুল-আওয়াল

শেয়ার করুন: