শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে হারানো ৫৩টি মোবাইল ফোন উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় 
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা জেলা পুলিশের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে।

মোবাইল ফোনের মালিক হানিফ হোসাইন বাবু বলেন, আমার ফোন মার্চ মাসে নিজ গ্রাম রানীগ্রাম থেকে হারিয়ে গিয়েছিল। এরপর আমি সদর থানায় একটি জিডি করে রেখেছিলাম। আজকে জেলা পুলিশের কার্যালয় থেকে হারানো ফোনটি উদ্ধার করে পুলিশ দিয়েছে। আমি খুবই খুশি।

আরও পড়ুন

বরিশালের সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারসহ জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ এনউব

ফোন উদ্ধার

শেয়ার করুন: