শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

মো. মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে কর্মসূচি শুরু পালিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, প্রেসক্লাবের সহ সভাপতি হীরক গুন, কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু ইসলাম, জেলা বাসদের সমন্বায়ক নব কুমার কর্মকার, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবীন, সাবেক সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, সাংবাদিক স্বপন চন্দ্র দাস প্রমুখ।

বক্তার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  

এছাড়া সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও করেন তারা।

বক্তরা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিক সাগর-রুনি সহ বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার বিচার হয়নি। যে কারণে হত্যাকারী সন্ত্রাসীরা প্রশ্রয় পেয়েছে। হামলা করে, হত্যা করে সাংবাদিকদের লেখনী বন্ধ করা যাবে না। সাংবাদিকরা সত্য লিখে যাবে।

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানানো হয় এবং দ্রুত বিচার শেষ করে হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের সদস্য সহ জেলা সদর সহ বিভিন্ন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ভোরের আকাশ/জাআ

সাংবাদিক তুহিন হত্যাপ্রতিবাদ সমাবেশমানববন্ধন

শেয়ার করুন: