শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আবারও ফ্যান-লাইট ও তার নিয়ে গেল চোরেরা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারবার চুরির ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে চারটি ফ্যান, লাইট, বৈদ্যুতিক তার, সুইচবোর্ড ও সিসিটিভির সংযোগ তার চুরি করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিদ্যালয়ের একটি টিনশেড কক্ষের টিনও খুলে নিয়ে গেছে তারা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে প্রায় দুই মাস আগেও একই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। সে সময় বৈদ্যুতিক তার ও লাইট চুরি হওয়ায় প্রায় ৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে নতুন করে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছিল। কিন্তু দুই মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনায় বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

লালমনিরহাট সফরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার

চুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম কান্তি নাথ। তিনি জানান, বারবার চুরির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে শ্রেণিকক্ষের ফ্যানগুলো গরমের দিনে শিশুদের স্বস্তিতে পাঠগ্রহণে সহায়তা করত। নতুন করে এসব সরঞ্জাম চুরি হওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদানের পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে প্রধান শিক্ষক রূপম কান্তি নাথ বলেন, ‘চুরির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। এর আগেও বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু লোহাগাড়া থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই এবার আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বারবার এ ধরনের চুরির ঘটনায় আমরা হতাশ ও মর্মাহত। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: