সাভারে বাসের ওয়ার্কশপে আগুন

ঢাকার সাভারে একটি বাসের ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বলিয়ারপুর এলাকায় একটি বাসের ওয়ার্কশপে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বলিয়ারপুর এলাকায় একটি ওয়ার্কশপে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ওয়ার্কশপের কর্মচারীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মুখলেসুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে অল্প ধোঁয়া দেখা যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নির্বাপণ করেন। আগুনের পরিমাণ কম থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।
ভোরের আকাশ/নি