ইন্দুরকানীতে নবীন শিক্ষার্থীদের বরণ করলেন ছাত্রদল

পিরোজপুরের ইন্দুরকানীতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মারুফ হাওলাদার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান লিমন, দপ্তর সম্পাদক মো. মুয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাবের আকন এবং ক্রিয়া সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ।
ভোরের আকাশ/জাআ