শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় গুলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সাগর মিয়া ওরফে রাজু (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে।

এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় সংঘটিত গুলাগুলির ঘটনায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ঘটনার আগের দিন মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় গুলাগুলির ঘটনা ঘটে। এতে সাগর মিয়া গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় যুবকের বাবা আবু সাঈদ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: