শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্ভোগে অতিষ্ঠ পাথরঘাটা পৌরসভায় স্থানীয়দের বিক্ষোভ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নগরসেবার প্রতিশ্রুতি বহু পুরোনো, কিন্তু বাস্তবতায় তার ছিটেফোঁটাও নেই—এমন চিত্রই দেখা গেল বরগুনার পাথরঘাটা পৌর এলাকায়।  নাগরিক জীবনের চরম দুর্ভোগে অতিষ্ঠ হয়ে আজ রোববার সকালে পৌরসভা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়েন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, এলাকার মূল ও উপসড়কগুলো বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।  সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে যায়, ঘটছে দুর্ঘটনা।  শিশু ও বৃদ্ধদের চলাচল তো রীতিমতো ঝুঁকিপূর্ণ।

একের পর এক সমস্যা চিহ্নিত করে তাঁরা জানান, সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে শত শত পরিবার।  মাসের বেশির ভাগ দিন পানির সংযোগ থাকে না, বাধ্য হয়ে অনেকে দূর এলাকা থেকে পানি বয়ে আনছেন।  পাশাপাশি, ভেঙে পড়া নালাব্যবস্থার কারণে বর্ষাকালে বাসাবাড়িতেও পানি উঠে যায়। এতে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, চর্মরোগ ও মশার উৎপাত।

অবসরপ্রাপ্ত সার্জন মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “এত অভিযোগের পরেও কর্তৃপক্ষের যেন টনক নড়ে না।  মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে, অথচ কার্যকর কোনো উদ্যোগ নেই।”

বাসিন্দারা আরও অভিযোগ করেন, এলাকায় নেই কোনো সড়কবাতি, নেই খেলার মাঠ বা আবর্জনা ফেলার স্থান। অন্ধকার, দুর্গন্ধ আর দুঃসহ পরিবেশে প্রতিনিয়ত বেঁচে থাকতে হচ্ছে।

জানা যায়, এলাকাবাসী ৫ আগস্টের আগে একাধিকবার অভিযোগ জানালেও কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  শুধু আশ্বাস পেয়েই ক্ষান্ত থাকতে হয়েছে তাঁদের।  ফলে বাধ্য হয়েই আজ তাঁরা শান্তিপূর্ণভাবে পৌরসভা ঘেরাও করেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার এ বিষয়ে জানান, “৩ নম্বর ওয়ার্ডের পানি সরবরাহ কিছুটা জটিল প্রকৃতির।  আমরা ইতোমধ্যে একাধিক প্রকল্প পরিকল্পনা জমা দিয়েছি।  অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।”

ভোরের আকাশ/জাআ

দুর্ভোগবিক্ষোভপাথরঘাটা পৌরসভা

শেয়ার করুন: