শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির পক্ষ থেকে বিধবাকে নতুন ঘর উপহার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের হতদরিদ্র বিধবা আনোয়ারা বেগমকে নতুন ঘর উপহার দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ঘরটি হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হেলাল উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম স্বামীহারা হওয়ার পর দুই মেয়ে রাজিয়া আক্তার (২৮) ও শারমিন আক্তারকে নিয়ে ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। দীর্ঘদিনের কষ্টের পর অবশেষে নতুন ঘর পেয়ে তিনি পেলেন নিরাপদ আশ্রয়।

আনোয়ারা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে অনেক কষ্ট করেছি। থাকার মতো মাথা গোঁজার ঠাঁইও ছিল না। আজ আল্লাহর রহমতে একটি নতুন ঘর পেলাম। এজন্য আমি তারেক রহমান সাহেব ও সিদ্দিক উল্লাহ মিয়ার জন্য দোয়া করি।”

স্থানীয় বাসিন্দারা জানান, আগে তার বসবাসের পরিবেশ ছিল অত্যন্ত শোচনীয়। এখন তিনি ও তার মেয়েরা নিরাপদে থাকতে পারবেন। এ ধরনের উদ্যোগ গরিব-দুঃখীদের জন্য আশীর্বাদ হয়ে আসবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ঘরটি উপহার দেওয়া হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তারেক রহমানের আদর্শ, আর সেই আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

ভোরের আকাশ/জাআ

চরফ্যাশনঘর উপহারবিএনপি

শেয়ার করুন: