সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বন্ধু উৎসব

“যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান” এই স্লোগানকে সামনে রেখে আনন্দ, উচ্ছ্বাস ও পুরনো দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে এসএসসি-১৯৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বন্ধু উৎসব পালন। ব্যাচের বন্ধুদের নানা আয়োজনে পুরোনো স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাচের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা হয়ে উঠেছিল স্মৃতিবিজড়িত এক আনন্দঘন উৎসব।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে রেলগেটে এসে শেষ হয়। র্যালীতে দেশের ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের একসঙ্গে পেয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন সবাই।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এছাড়াও মাস্টারকি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুব হোসেন তালুকদার, ট্রান্স ফিগার ক্লোথিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হক সবুজ, মরহুম আব্দুল গফুর স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ সেলিম বাদশা সার্বিক সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন, এসএসসি-৯৬ ব্যাচের আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, ডাঃ পারভেজ রায়হান, ফরিদুল ইসলাম ফরিদ, সুমন সরকার, মাহবুবুর রহমান মিয়া, হারুন অর রশিদ, হাজী হাফিজ, জলিমনি, শাহীন হোসেন, আব্দুল তালেব, জাকির হোসেন প্রমুখ।
পরে দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই ছোয়া মনি রিসোর্টে দুপুরের মধ্যভোজ, বিকেলে চেয়ার খেলা, বালিশ খেলা শেষে পুরস্কার বিতরণ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবার সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার এসএসসি-৯৬ ব্যাচের ২৯৯ জন নিবন্ধিতসহ প্রায় ৪শ’ শিক্ষার্থীরা বন্ধু উৎসব পালনে অংশগ্রহন করেন।
ভোরের আকাশ/এনউব