শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন

স্থানীয় সকল নির্বাচনে জামায়েত ইসলামীর প্রাথী থাকবে: মিয়া গোলাম পরওয়ার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুর কনভেনশন সেন্টার-এ আয়োজিত এ সম্মেলনে দলের নেতাকর্মীরা অংশ নেন।

“মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ” শীর্ষক ভিশনকে সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত 
ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাগেরহাট জেলার সাবেক আমির মাওলানা মশিউর রহমান এমপি এবং মজলিসে সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান। 

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে বুঝাতে হবে সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের মাত্র দু’মাসের মধ্যেই লুটপাট, চাঁদাবাজি, চাল-গম ও কার্ড বিতরণে অনিয়ম এবং দলাদলি শুরু হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি, শিশু ধর্ষণসহ নানা ঘটনায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “লোকজন এখনই ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছে। ভবিষ্যতে কী হবে, জনগণের  তাদের জন্য দোয়া করা ও মায়া করা ছাড়া কিছু করার থাকবে না।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ সব নির্বাচনে অংশ নেবে।

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করতে  ১১ দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

খুলনা প্রেসক্লাবে স্মৃতিচারণ করলেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান

সরকারের উদ্দেশে তিনি বলেন, “বিগত নির্বাচনের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা ভয়ভীতি এবার মেনে নেওয়া হবে না।”

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: