গোপালগঞ্জে মায়ের কোল থেকে পরে শিশু নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কোটালীপাড়ার কুরপালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রিফাত বালি। তার বয়স এক মাস ১০ দিন। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মোস্তাফিজুর রহমান বালির ছেলে।
নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার (৯ নভেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে শিশু সন্তান রিফাতকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবর্তী গ্রামের বাবার বাড়িতে ফিরছিলেন মা রিয়া মনি। ভ্যানটি কুরপালা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে গেলে রিয়া মনি শিশু সন্তানকে নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।
এ সময় কোল থেকে রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু রিফাতকে চাপা দিয়ে চলে গেলে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার কুমার মৃদুল দাস জানান, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যদের কাছে মৃত শিশুকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ভোরের আকাশ/সু.পা