আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নিরপেক্ষভাবে কাজ করছে : চীফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর (এটর্নি জেনারেল) অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নিরপেক্ষভাবে কাজ করছে।
কোনো ট্রাইবুনাল বা কোনো কোর্ট কখনোই কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করে না। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল একটি আন্তর্জাতিক মানের ট্রাইবুনাল। সবচেয়ে সেন্সেশনাল কেস গুলো এই ট্রাইবুনালে বিচার হয়।
শনিবার (১৬ মে) সকালে জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরির হল রুমে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজিত সদ্য সনদপ্রাপ্ত বিজ্ঞ নবীন আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।
প্রসিকিউটর আরো বলেন, ইতিমধ্যে পাঁচটি মামলায় জাজমেন্ট হয়েছে। অনেক আলোচিত মানুষের শাস্তি হয়েছে। সেখানে আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে সেগুলোর বিচার ব্যবস্থা করেছি। বিশেষ করে আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জন আসামির যে শাস্তি পাওয়া উচিত, তাদের ক্রাইমস অনুযায়ী তারা সেই ভাবে শাস্তি পেয়েছে।
আমরা কিন্তু ঢালাওভাবে সবাইকে মৃত্যুদন্ড দিয়ে বা যাবজ্জীবন দেওয়া, সেটি কিন্তু আমরা করিনি বা আমাদের ট্রাইবুনাল থেকে করা হয়নি। এই বিচার টির মধ্যোদিয়ে আপনেনা বুঝতে পারবেন যে এটা অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষার সাথে বিচার করা হচ্ছে। আমাদের ঐখানে আলোচিত মামলা যেগুলো আছে তার মধ্যে আমাদের এখন ২২টি মামলা বিচারাধীন আছে। এবং ৩১টি মামলা খুব শীঘ্রিই বিচারের সমমুখী হবে।
৪০৫টি মামলা আমাদের ইনভেস্টিগেশনে আমাদের হাতে আছে। সারা বাংলাদেশে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যতগুলো গুমের ঘটনা ঘটেছে তাদের সংখ্যাও হাজার খানেকের উপরে হবে। সেই মামলা গুলো আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকারেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অধ্যক্ষ ড. মোহাম্মদ শাহ জালাল, পাবনার পাবলিক প্রসিকিউটর অ্যাড. গোলাম সরোয়ার খান জুয়েল, শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাড. কে এম রায়হান উদ্দিন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. হুমায়ূন কবির।
ভোরের আকাশ/ র.ই