শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারে বিশেষ অভিযানে ৭ পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার-এর সার্বিক পরিকল্পনায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অফিসার ইনচার্জ  মোহাম্মদ ছমি উদ্দিনের তত্ত্বাবধানে সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খুরুলিয়া চরপাড়ার মোহাম্মদ আলমগীর (৩২), কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার রমজান আলী সিকদার ওরফে বাবু (১৯), খুরুশকুল পেঁচার ঘোনার মহিব উল্লাহ (৫০) ও ফজল করিম (৫৫), পিএমখালীর পূর্ব কাঠালিয়া মুরার মো. মুবিন (৩৫), পিএমখালীর মাছুয়াখালীর মো. মফিজুর রহমান ওরফে মুফিজ (৩০) এবং চৌফলদণ্ডীর ঘোনার পাড়ার রনি ড্রাইভার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, মিস ও নন-জিআরসহ বিভিন্ন ধরনের মামলার একাধিক পরোয়ানা বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.র

৭ পলাতক আসামি গ্রেপ্তার

শেয়ার করুন: