শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেফতার!

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎নোয়াখালীর বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে ১১ জন এবং মাদক সেবনের অভিযোগে একজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে র‍্যালি ও সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় এসব কর্মসূচি ও অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে জেলার দুটি থানায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।

জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী ২১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, কোম্পানীগঞ্জ থানার অভিযানে ৪০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ মডেল থানায় পৃথক দুটি ঘটনায় ৭৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় ৫০ পিস এবং অন্য ঘটনায় ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সেনবাগ থানায় ৫ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫৩ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসংক্রান্ত ঘটনায় পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

সাবেক সাংসদ আবুল কালাম আজাদের মৃত্যুতে পীরগঞ্জে শোক

নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, “মাদক একটি সমাজবিনাশী ব্যাধি, যা আমাদের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আইন প্রয়োগ বা অভিযান চালিয়ে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামগ্রিক সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা।”

তিনি আরও বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলার প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত নোয়াখালী উপহার দিতে জেলা পুলিশ সবসময় পাশে রয়েছে।”

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: